Showing posts with label islamic doya blog post. Show all posts
Showing posts with label islamic doya blog post. Show all posts

5.08.2025

জুমার নামাজ পড়তে না পারলে করণীয়

জুমার নামাজ পড়তে না পারলে করণীয়

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। 

জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। 

"আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)। "

মহানবী (সা.) আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে , কোনো মুসলিম যদি সেই সময়টা পায়, আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০)

জুমার নামাজ পড়তে না পারলে করণীয়:

কোনও কারণে জুমার জামাতে অংশ নিতে না পারা ব্যক্তি যদি পরবর্তীতে জোহর নামাজ আদায় করেন, তাহলে তাদের জন্য যোহরের নামাজ একাকী আদায় করা উত্তম।(কিতাবুল আসল ১/৩৬৫; আলমুহীতুল বুরহানি ২/৪৭৩; আলবাহরুর রায়েক ২/১৫৪; হাশিয়াতুত তহতাবি আলালমারাকি ২৮৪; রদ্দুল মুহতার ২/১৫৭

আরবি ১২ মাসের নাম ও ফজিলত

আরবি ১২ মাসের নাম ও ফজিলত

আরবি ক্যালেন্ডারের ১২ মাসের প্রতিটি নামের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে, যা আরবি ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে গঠিত। প্রতিটি মাসের নামের পেছনে একটি ইতিহাস ও অর্থ রয়েছে যা ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ।


হিজরি ক্যালেন্ডারের উৎপত্তি ও পটভূমি:

আরবি ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার একটি চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি, যা চাঁদের গতি ও পর্যায় অনুযায়ী নির্ধারিত হয়। ৬২২ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার বছর থেকেই এই ক্যালেন্ডারের গণনা শুরু হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উপর ভিত্তি করে হিজরি ক্যালেন্ডারের গণনা চলে।

ইসলামি পঞ্জিকার ১২টি মাস হলো: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ ও জিলহজ।

এই মাসগুলোর মধ্যে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ধরা হয়। এই মাসগুলো হলো: জিলকদ, জিলহজ, মহররম ও রজব। প্রতিটি মাসেই কিছু নির্দিষ্ট ইবাদত, উৎসব ও ঐতিহাসিক ঘটনা পালিত হয়।

১. মুহাররম:-মুহাররম মাস ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই মাসের ১০ তারিখে আশুরা পালন করা হয়। হজরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আশুরার দিন রোজা রাখলে এক বছরের গুনাহ মাফ করা হয়। (সহিহ মুসলিম)

২. সফর:- সফর মাস সম্পর্কে কিছু ঐতিহ্য অনুযায়ী, মহান আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সফর মাসে কিছু সতর্কতা ও বিশেষ ইবাদত পালন করা হয়। 

৩. রবিউল আউয়াল :-রবিউল আউয়াল হলো মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ইন্তেকালের মাস। মুসলিমরা এই মাসে নবীজীর স্মরণে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) পালন করেন।

 ৪. রবিউস সানি:- এই মাসটি ‘দ্বিতীয় বসন্ত’ এবং ইসলামের ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। এই মাসেও কিছু বিশেষ ইবাদত রয়েছে যা ইসলামি দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দিকনির্দেশনা রয়েছে। 

৫. জমাদিউল আউয়াল:- এই মাসটির অর্থ হচ্ছে ‘প্রথম শীতলতা’। এই সময় প্রাচীন আরবে শীতকাল ছিল বিধায় জমাদিউল আউয়াল মাস নামকরণ করা হয়েছিল। ইসলামে এই মাসটিও একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়।

৬. জমাদিউস সানি:-এই মাসটির অর্থ হচ্ছে ‘দ্বিতীয় শীতলতা’। এটি ইসলামের ঐতিহ্যে এই মাসেও নফল রোজা ও বিশেষ ইবাদত পালিত হয় এবং আরবের শীতকালের শেষ মাস হিসেবে পরিচিত। 

৭. রজব:- রজব মাসে শবে মেরাজ পালন করা হয়। যে রাতে আমাদের প্রিয় রাসুল (সা.) মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এই রাতে মুসলিমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি দোয়া করেন।

 ৮. শাবান:- শাবান হচ্ছে মূলত হলো পবিত্র রমজানের আগের মাস। এই মাসে শবে বরাত পালন করা হয়, যা মুসলিমদের জন্য একটি বিশেষ রাত। শবে বরাতে মুসলিমরা বিশেষ ইবাদত করেন এবং দোয়া করেন।

৯. রমজান:- রমজান হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এই মাসে কুরআন অবতীর্ণ হয়েছিল এবং মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। মুসলিমরা আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন মূলত রমজানে রোজা রাখা, ইফতার করা, তারাবি নামাজ পড়া এবং লাইলাতুল কদর পালনের মাধ্যমে।

১০. শাওয়াল মাস:-শাওয়াল মাস হলো ঈদুল ফিতরের মাস, যা রমজানের শেষে শাওয়াল মাসের ১ তারিখে পালিত হয়। ঈদুল ফিতর মুসলিমদের জন্য একটি আনন্দের উৎসব, যেখানে তারা একত্রিত হয়ে নামাজ আদায় করেন এবং সবার মাঝে সুখ-দুঃখ ভাগাভাগি করেন। ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসের ৬টি রোজা রাখলে অতিরিক্ত সওয়াব লাভ করা যায় বলে হাদিসে বর্ণিত আছে। 

১১. জিলক্দ:-জিলক্দ মাস হচ্ছে মূলত পবিত্র হজের প্রস্তুতির একটি মাস। এটি সাধারনত শান্তির মাস হিসেবে বিবেচিত এবং এই মাসে যুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। 

১২. জিলহজ:- জিলহজ হলো হজের মাস, যখন মুসলিমরা মক্কায় গিয়ে হজ পালন করেন। এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, যা কুরবানির উৎসব হিসেবে পরিচিত। 

*এই বারোটি মাসের মধ্যে চারটি মাস বিশেষভাবে সম্মানিত: রজব, জিলকদ, জিলহজ্ব এবং মহররম। 


লেখক: প্রাবন্ধিক ও গবেষক, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি 
source:www.jugantor.com/islam-life/975400